দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৫৬ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ২৫৯ জন খুলনা বিভাগে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন এবং বরিশাল বিভাগে ৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে রাজশাহী বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে পাঁচজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ২০ হাজার ৮২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৩ শতাংশ নারী।
বর্তমানে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৯৯৩ জন। চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। /অ